গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক বরখাস্ত,

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৪ Time View
১০

জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলা প্রতিদিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনায় অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ সকাল সাড়ে ৯ টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এবং একই অফিসের একজন অফিস সহায়কের মধ্যে একটি অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়।

মূলত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনের দেরিতে অফিসে উপস্থিত হওয়াকে কেন্দ্র করে তাঁর নিয়ন্ত্রণকারী ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে বাকবিতণ্ডার উদ্ভব হয়।

পরবর্তীতে উক্ত পরিস্থিতি এক পর্যায়ে হাতাহাতি ও শারীরিক সংঘর্ষের রূপ নেয়, যার ভিডিও ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ঘটনাটি প্রশাসনের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত অফিস সহায়ক মো. আয়াত উদ্দিনকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ধরনের শৃঙ্খলাভঙ্গ ও অনভিপ্রেত আচরণের বিষয়ে প্রশাসন সর্বদা কঠোর অবস্থান গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ বিষয়ে কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না। অভিযুক্তের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

abu hanif

Popular Post

গোয়েন্দা পুলিশের অভিযানে মান্দার কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী মিনা সহ গ্রেফতার ২

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক বরখাস্ত,

Update Time : ০২:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬