মোঃ রাজন মাদবর স্টাফ রিপোর্টার শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম চররোসুন্ধি গ্রামে শাখা রাস্তায় ব্রিজ নির্মাণ করতে গিয়ে ঠিকাদারের অবহেলায় প্রধান সড়ক কেটে খালে পরিণত হয়েছে। কোনো রকম বিকল্প সাপোর্ট বা বিকল্প রাস্তার ব্যবস্থা ছাড়াই সড়কে গভীর গর্ত করে রাখা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। পাকা রাস্তার বড় অংশ এখন পানির নিচে। ফলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে পারাপার করছেন। এর ফলে সুবচনী বাজার থেকে সূর্যমনি বাজার, তুলাতলা বাজার পর্যন্ত যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে পারছেন না। জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাজ শুরুর আগে বিকল্প ব্যবস্থা করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। মাসের পর মাস কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। ভোগান্তি নিরসনে এলাকাবাসী দ্রুত সড়কের সংযোগ দিয়ে ব্রিজের কাজ শেষ করা এবং দায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শরীয়তপুর সদরের রুদ্রকরে ব্রিজের দুই পাশ কেটে রাখায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার করছে মানুষ। ঠিকাদারের অবহেলায় রাস্তা গায়েব!* লোকেশন: শরীয়তপুর সদর, রুদ্রকর ইউনিয়ন, পশ্চিম চররোসুন্ধি শরীয়তপুর #রুদ্রকর #ঠিকাদারের_অবহেলা`