স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: মোঃ সিব্বির
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী এবং যুবদল নেতা মো. মাসুম। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে প্রবেশ করলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন, সহকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।