মোঃ হাচান স্টাফ রিপোর্টার
পটুয়াখালী নৌ-যান হেজ মালামাল পরিবহন শ্রমিক ইউনিয়ন-খুলনা ২২০৬-কর্তৃক আয়োজিত।
গত, ১৪-০৩-২০২৬ ইং তারিখে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আপসহীন শ্রমিক জননেতা জনাব,প্রতাপ উদ্দিন আহমেদ এর ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
প্রতাপ উদ্দিন আহমেদের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী নৌ-যান(হেজ) মালামাল পরিবহন শ্রমিক ইউনিয়নের,সভাপতি'জনাব মোঃ শফিকুল ইসলাম বাহাদুর মৃধা ও বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ সাইদুর রহমান বাবুল বেপারী। এ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি:জি,এম কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক: মোঃআনোয়ার হোসেন,এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক ও সদস্য বৃন্দ।