মোঃহাচান স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইকে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৪ লক্ষ ৭৯ হাজার ৬৪০ টাকা মূল্যের ৭৯ হাজার ৯৪০ শলাকা, নকল সিগারেট জব্দ করা হয়। এসময় ইজিবাইক চালককের মুচলেকা নিয়ে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত নকল সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।