Dhaka ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী জেল কারাগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যু।

২৬

খলিফা সাগরঃ নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১৮ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে তার ভাগ্নি রুমা জানান “আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়েছেন এটা আমরা জানতাম না। মারা যাওয়ার পর আমরা বিষয়টি জানতে পারছি।”

কারা সূত্র জানায়, ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে ‘গ ডেভিল হান্ট’ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার।

পরে মাত্র ১০ মিনিটের মধ্যে, ১টা ৪০ মিনিটে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইসিজি করা হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৮ মিনিটে তিনি মারা যান।

পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এসে বাকি ব্যবস্থা নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

আজ পবিত্র শবে বরাত

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

পটুয়াখালী জেল কারাগরে সাবেক চেয়ারম্যানের মৃত্যু।

Update Time : ০৬:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫