মোঃ আলী হোসেন নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী একাধিক মামলাসহ মোট ১২টি মামলার আসামি এবং ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ওরফে ‘কালা জসিম’ (৪৬) গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গত ২১ আগস্ট ২০২৬ রাতে ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জসিম ওরফে কালা জসিম পূর্ব গোপালনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজর আলী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং বৈষম্যবিরোধী আইনে দায়ের হওয়া মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।