মোঃ আলী হোসেন নারায়ণগঞ্জ:
---------------------------
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র)/ মোঃ আফতাব আলী এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর পাকাপুল আল্লার দান কাপড়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী- ১. মোঃ শহিদুল্লাহ@শহিদ (৫২), পিতা: মৃতঃ হাসান আলী, মাতা: জায়েদা খাতুন, সাং-মাসদাইর, পাকাপুল, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে ইং- ৩০ অক্টোবর, ২০২৬, তারিখ ১৯:১৫ ঘটিকায় ০৪ (চার) পুরিয়া মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এর ভাঙ্গা গুড়া ওজন ১০ (দশ) গ্রামসহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর পিসিপিআর যাচাই করে একাধীক মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।