মোঃ আলী হোসেন মোল্লা নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বন্ধু জন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে বর্তমান সভাপতি ও পুনরায় সভাপতি পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান সমিতির সকল সম্মানিত সদস্যদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
তিনি বলেন, বর্তমান সভাপতি হিসেবে সদস্যদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সমিতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান।
মোঃ আতিকুর রহমান আরও বলেন, “আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হতে পারলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
তিনি সমিতির সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য তিনি সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা এবং মূল্যবান ভোট প্রত্যাশা করেন।