Dhaka ০২:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

**বরিশালে অর্ধেক ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষে আহত ৬০

২৬

ভাঙচুর অর্ধশতাধিক বাস, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী**

বরিশাল নিজস্ব প্রতিবেদক:

বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সওয়া ৮টা পর্যন্ত চলা এ সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় অর্ধশতাধিক বাস ভাঙচুর করা হয়। একটি বাসে আগুন লাগানো হলেও তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টার্মিনালে প্রবেশ করে কয়েকটি বাসে ভাঙচুর শুরু করেন। এ সময় পরিবহনশ্রমিকেরা প্রতিরোধে এলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা টার্মিনাল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা বাড়তে থাকায় পরে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব যৌথভাবে টার্মিনাল ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে। পুলিশের বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আবু হানিফ।

এক বিবৃতিতে তিনি বলেন,

“অর্ধেক ভাড়ার মতো একটি সাধারণ ইস্যুকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

আজ পবিত্র শবে বরাত

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

**বরিশালে অর্ধেক ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষে আহত ৬০

Update Time : ০৬:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫