বরিশাল শেরে বাংলা হাসপাতালে ১৫ তলা ক্যান্সার ইউনিটের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে রোগীরা রোগীদের প্রাণের দাবি।

  • Reporter Name
  • Update Time : ১১:২০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫০ Time View
৬৪

শাহাদাত হোসেন বরিশাল প্রতিনিধি:

বরিশাল মহানগরীর অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ নির্মাণাধীন ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার ইউনিটের কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় ক্যান্সার রোগীরা মারাত্মক সংকটে পড়েছেন।

আধুনিক চিকিৎসা সুবিধার আশায় এই ইউনিট নির্মাণ শুরু হলেও আজও তা চালু না হওয়ায় বরিশাল ও আশপাশের জেলার হাজারো রোগী বাধ্য হয়ে ঢাকা বা অন্যান্য বিভাগীয় শহরে যেতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যান্সার ইউনিটটি চালু হলে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পেতেন। কিন্তু নির্মাণকাজের দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। ফলে ক্যান্সার রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে জীবনের ঝুঁকিতে পড়ছেন।

রোগীদের স্বজনদের অভিযোগ, ঢকায় চিকিৎসা করাতে গেলে পথে পথে ভোগান্তি, বাসাভাড়া ও চিকিৎসা খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব। বরিশালেই যদি ক্যান্সার ইউনিট চালু হতো, তাহলে অনেক প্রাণ রক্ষা পেত।”

চিকিৎসকদের মতে, ক্যান্সার একটি সময়-সংবেদনশীল রোগ। দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু না হলে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অথচ বরিশালের মতো একটি বিভাগীয় শহরে এখনো পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট চালু না হওয়া দুঃখজনক।

স্থানীয় সচেতন মহল ও সামাজিক সংগঠনগুলো সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।১. দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা। ২. প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা। ৩. ক্যান্সার রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা চালু করা।

এলাকার সাধারণ মানুষের ভাষ্য, এই ক্যান্সার ইউনিট শুধু একটি ভবন নয়, এটি হাজারো মানুষের জীবনের আশা। অবিলম্বে কাজ শেষ করে চিকিৎসা কার্যক্রম শুরু করা না হলে ভবিষ্যতে আরও বহু রোগী অকাল মৃত্যুর শিকার হবে।”

রোগী ও স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে বরিশালেই ক্যান্সার চিকিৎসার পূর্ণাঙ্গ সুবিধা চালু হয় এবং দক্ষিণাঞ্চলের মানুষ আর চিকিৎসার অভাবে প্রাণ হারাতে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

প্রধান উপদেষ্টা হিসেবে ডা. এ. এম. এম. আনিসুল আউয়াল — নতুন দিগন্তে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

বরিশাল শেরে বাংলা হাসপাতালে ১৫ তলা ক্যান্সার ইউনিটের কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে রোগীরা রোগীদের প্রাণের দাবি।

Update Time : ১১:২০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬