মোঃ আল ইমরান রুবেল জেলা প্রতিনিধী
পটুয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী মঞ্চ সহ নেতা কর্মীদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে নানান রঙ্গের বেলুন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী । জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে শুভ শুভ শুভদিন স্লোগানে হাজারো নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালিটি বনানী মোড় ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে ঝাউতলা শহীদ হৃদয় চত্বর কর্মসূচিতে অংশ নেন।
সাবেক এই যুবদল নেতার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী মঞ্চ আয়োজন ঘিরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি সমাবেশ মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক ।আয়োজিত র্যালি কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। জেলা যুবদলের সাবেক এই সহ-সভাপতি কর্মসূচিতে উদ্বোধনী মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক কার্যক্রমে যুবসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করা হবে ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধনী সমাবেশ মঞ্চ: র্যালি শুরুর পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি: মো: দেলোয়ার হোসেন খান নান্নু (সাবেক সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা যুবদল)প্রধান বক্তা: মো: মনিরুল ইসলাম লিটন (সাবেক) সভাপতি, পটুয়াখালী জেলা যুবদল)। বিশেষ অতিথি: অ্যাড. রুহুল আমিন রেজা,মো: জসিম উদ্দিন (সদস্য সচিব, পটুয়াখালী পৌর যুবদল)। মো: গোলাম রব্বানী, মো: মহসিন রেজা ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।