০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা রক্ষার আহ্বান

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২২৫ সম্পাদক ও প্রকাশক

হবিগঞ্জ প্রতিনিধি:

আধুনিক জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জে আগত সকল রোগী ও ভিজিটরদের হাসপাতালের পরিবেশ পরিষ্কার, শান্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখার পাশাপাশি কর্তব্যরত ডাক্তার, নার্স ও অফিস স্টাফদের সাথে ভদ্র ও সম্মানজনক আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আবু হানিফ বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মানবিক চিকিৎসা পরিবেশ গড়ে তুলতে রোগী, স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ও ভালো আচরণই মানসম্মত ও কার্যকর স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি।

এ সময় তিনি আধুনিক জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জের হাসপাতাল সহকারী প্রধান মোঃ তৌহিদ মিয়ার দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে তাঁর উপর অর্পিত সকল অফিসিয়াল কার্যক্রম সুষ্ঠু ও দক্ষতার সাথে সম্পন্ন করে যাচ্ছেন, যা হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সচেতনতামূলক বার্তা ও দায়িত্বশীল প্রশাসনিক ভূমিকা হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

আধুনিক জেলা সদর হাসপাতাল, হবিগঞ্জে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা রক্ষার আহ্বান

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫