০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৩ Time View
১৮

ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে অঞ্চলভিত্তিক কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দিরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন।সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জকে অঞ্চলভিত্তিক উন্নয়নের জন্য সংসদে উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় গোবিন্দগঞ্জ অনেকটাই এগিয়ে গেছে। আমরা স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দির ও রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আলোকিত করতে চাই।

তিনি এ সময় বিভিন্ন খাতে উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেন। এর মধ্যে—কালারুকা ইউনিয়নের কালারুকা-তাজপুর সড়কে ৮ কোটি টাকা, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কে ৫ কোটি টাকা, নোয়াপাড়া-বাংলাবাজার সড়কে ৪ কোটি টাকা, হাইওয়ে রোড থেকে মোল্লাআতা সড়কে ৩ কোটি ১২ লাখ টাকা, গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কে ৪ কোটি টাকা, জালালপুর-লামারসুলগঞ্জ সড়কে ৬ কোটি টাকা এবং বুড়াইগাঁও-আলমপুর সড়কে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, শাহ সুফি মোজাম্মিল আলী (র.) দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় এবং গোবিন্দনগর ফজলিয়া আলিম মাদ্রাসার উর্ধ্বমুখী সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাবাজার সামারুননেছা স্কুল অ্যান্ড কলেজ এবং সিসিপি উচ্চ বিদ্যালয়ের মেরামত, সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে ১৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।

এছাড়াও বাসনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরাটুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তলা ভবন নির্মাণের জন্য মোট ৩ কোটি টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।

গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়াইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার উর্ধ্বমুখী সম্প্রসারণ ভবন নির্মাণে ২ কোটি ৫০ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।

এছাড়া শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাআতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রায়সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ও গেট নির্মাণে ১৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।

অন্যদিকে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়াইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আনন্দনগর-গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজের জন্য ১৫ লাখ টাকা করে বরাদ্দ ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বুকলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন,

যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শাহ শফিকুল আলম মতি, সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, এনামুল হক, দিদার আলম মেম্বার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা

Update Time : ০৫:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬