১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সস্তাপুর থেকে গাভতলার মোড় পর্যন্ত জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৩:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩০৬ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর থেকে গাভতলার মোড় পর্যন্ত এলাকায় বর্ষা এলেই নেমে আসে চরম দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে তলিয়ে যায়।হাঁটুসমান পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাজুড়ে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শ্রমিক ও কর্মজীবীরা সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। এতে দৈনন্দিন কাজকর্মে মারাত্মক প্রভাব পড়ছে।

এছাড়াও এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসাগামী ছোট-বড় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। পানি জমে থাকার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। অভিভাবকরাও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই একই পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুত ড্রেন সংস্কার ও স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিরসনের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

PhotoCard Icon
Create PhotoCard
09 September 2026

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ কামরুল ইসলামের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

দক্ষিণ সস্তাপুর থেকে গাভতলার মোড় পর্যন্ত জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬