
মোঃ সিব্বির, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া গত দুই দিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের পরিচিত এই নেতার সুস্থতা কামনায় ইতোমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
সকলের প্রত্যাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সকল শারীরিক অসুস্থতা দূর করে দ্রুত পূর্ণ সুস্থতা দান করবেন এবং আবারও তিনি সুস্থভাবে সকলের মাঝে ফিরে আসবেন।
Reporter Name 










