০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেকুয়ানীর ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ ও দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৪ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন নিজস্ব প্রতিবেদক:

বরগুনা জেলার আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী এলাকার ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ এবং দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ধরান বাজার এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খেকুয়ানী এলাকার সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ সেতুটি অপসারণ করে সেখানে একটি টেকসই ও আধুনিক নতুন সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। কর্মসূচিতে জনাব গোলাম মুস্তফার সার্বিক সমন্বয়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

বড়গুনা আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
21 October 2026

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া অসুস্থ, সকলের কাছে দোয়া কামনা।

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

খেকুয়ানীর ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ ও দ্রুত নতুন সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ আলী হোসেন মোল্লা ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬