০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রাখলেন পটুয়াখালীর ইশরাত বিনতে জামান ঐশী।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৩৪ সম্পাদক ও প্রকাশক

পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ -৫) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে ইশরাত বিনতে জামান ঐশী। এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। গতবছর যা ছিলো ৬৩ হাজার ২১৯ জন। সূত্রে জানা যায় শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি প্রকাশিত নিউজের সূত্রে জানা যায় এবার ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এদিকে শিক্ষার্থীর এ অসামান্য সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ঐশী পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান রিপন এবং মাতা মোসা. কহিনুর আক্তার। মেয়ের এমন চমৎকার ফলাফলে বাবা-মা দুজনেই অত্যন্ত আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা জানান, মেয়ের এই অর্জনে তারা অত্যন্ত খুশি। ভবিষ্যতে ঐশীকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে তাদের। ঐশীর এ সাফল্যে পরিবারের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাশাপাশি তার জীবনের পরবর্তী শিক্ষাজীবনেও এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রাখলেন পটুয়াখালীর ইশরাত বিনতে জামান ঐশী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
27 October 2026

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা অনুষ্ঠিত

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রাখলেন পটুয়াখালীর ইশরাত বিনতে জামান ঐশী।

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:২০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬