নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মাঠপর্যায়ের কমিউনিটি প্যারামেডিকরা নিজ উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
আহবায়ক জনাব আবু হানিফ বলেন কমিউনিটি প্যারামেডিকরা চিকিৎসা সেবায় যেমন অব্যাহত, তেমনি শীতেও আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা জাতীয় পর্যায়ে সংবাদে প্রচারিত হয়েছেন, তারা সবাই একসাথে মিলিত হয়ে এই মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করুন।”
মাঠপর্যায়ের দায়িত্বপালনকারী কমিউনিটি প্যারামেডিকরা: জাহানারা আক্তার পলি (ঢাকা সাভার), মোঃ মেরাজুল ইসলাম (ঢাকা), তাজউদ্দীন সুৃমন (ঢাকা), আমিনা আক্তার (টাংগাইল), মোঃ সেলিম আহমেদ চৌধুরী
(সিলেট), নুরুল আমিন রিপন ( সুনামগঞ্জ ), মোঃ আরিফ শেখ (ফরিদপুর), মোঃ ইমরান হোসেন মোহন (ফরিদপুর-মধুখালী), মোঃ আব্দুল কুদ্দুস (খুলনা), মোঃ রানা শেখ (সাতক্ষীরা), মোঃ শামিনুল ইসলাম শাওন (বরিশাল), শুভ মালাকার (বরিশাল-বাকেরগঞ্জ),
মোঃ আরিফুর রহমান বশির (পটুয়াখালী), মোঃ লিটন খলিফা (পটুয়াখালী-মির্জাগঞ্জ), মোঃ আবু বক্কর খান (আমতলী), সাইফুল ইসলাম (বেতাগী), আবু সাঈদ (পঞ্চগড়), মোঃ রহমতুল্লাহ (কুড়িগ্রাম), মোঃ হেকমাত উল্লাহ (রংপুর),
আফরোজা আক্তার মুক্তা (ময়মনসিংহ), শিউলী সূত্রধর (হবিগঞ্জ), শিবলু মিয়া চৌধুরী (পুকড়া বাজার, হবিগঞ্জ সদর), নীল রতন বর্মন (নওগাঁ), মোঃ আরিফ হোসেন (চাঁপাইনবাবগঞ্জ), মোঃ হিমেল (রাজশাহী), আবু সাঈদ (কুমিল্লা-প্রবাসী), মাহবুবা খাতুন নিশা (বগুড়া)।
কার্যক্রমের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৫ থেকে ১৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় কম্বল, জ্যাকেট ও উষ্ণ কাপড় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, কমিউনিটি প্যারামেডিকদের এই উদ্যোগ শীতার্ত মানুষের মুখে হাসি, স্বস্তি ও আশা ফিরিয়ে এনেছে।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন দেশের মানুষের জন্য মানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বদা নিবেদিতপ্রাণ থাকবে।