নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতে শোকের ছায়া নেমে এসেছে। বিকন ফার্মা পিএলসি-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন।

শোকবার্তায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক জনাব আবু হানিফ বলেন,
“দেশের ঔষধ শিল্পে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নেতৃত্বে বিকন ফার্মা ক্যান্সার ও অত্যাধুনিক ওষুধ উৎপাদনে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতিকে উচ্চতায় নিয়ে গেছে। তাঁর মৃত্যু শুধু বিকন ফার্মারই নয়, পুরো স্বাস্থ্যসেবা খাতের জন্য অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন—আমিন।”

ওষুধ শিল্প ও স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।