জাকারিয়া হোসেন প্রতিনিধি : সিলেট
সিলেট, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সিলেট জেলা পূর্ব শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটির সেটআপ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জেলা পূর্ব শাখার সদস্যদের নিয়ে একটি জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল। তিনি কেন্দ্রীয় সভাপতির পক্ষে নব মনোনীত সভাপতি হিসেবে হাফেজ আবু আইয়ুব মঞ্জুর নাম ঘোষণা করেন এবং তাকে শপথ পাঠ করান। পরে সদস্যদের সাথে পরামর্শক্রমে নবনিযুক্ত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে আদিলুর রহমানকে মনোনীত করেন।
সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহিদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি সভাপতি মাসুদ রানা তুহিন, সাবেক সিলেট জেলা পূর্ব শাখার সভাপতি আব্দুল হালিম, নাজমুল হাসান শিকদার, মারুফ আহমদ এবং জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি আমিনুর রহমান ও মনিরুজ্জামান পিয়াস।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।