মোঃহাচান স্টাফ রিপোটার
পটুয়াখালীর সদর থানা দিন মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোল্লা কাউসার (২৫)কে গ্রেফতার করেছে -র্যাব-৮ পটুয়াখালী।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় -র্যাব ৮-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মোল্লা কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।