নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের রাজাবাড়ি এক দরিদ্র ও অসহায় পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের একটি দরিদ্র অসহায় পরিবারের বসতঘর ও সম্পত্তির ওপর দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল জবরদখলের চেষ্টা করে আসছিল। এরই জেরে গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই পরিবারের বসত ঘড়ে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও কুপিয়ে তছনছ করে।

এ সময় পরিবারের মা, মেয়ে ও তাদের অপর এক বোনকে মারধর করে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম(৬০)কে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।ঐ রাতে আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা একই বাড়ির ১/শহিদুল রারি ৩৫ পিতা আজাহার রারি ২/নাকিবুল রারি ২৫ পিতা আকবার রারি ৩/ নাজিমুল রারি ১৮ পিতা মহিউদ্দিন রারি ৪/ আজাহার রারি পিতা মৃত্য আফছের রারি।

এরা দীর্ঘদিন ধরে তাদের জমি-জমা জবরদখলের চেষ্টা করছে। তাদেরকে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দেওয়া হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা তাদের বসতবাড়ির টিন ও ছাদে উঠে ভয়ভীতি প্রদর্শন করে এবং রাতভর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, অসহায় পরিবারটি দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছে। এমন নৃশংস হামলার ঘটনায় এলাকাবাসী হতবাক ও ক্ষুব্ধ।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিস্তারিত দেখতে চোখ রাখুন ডিএসিপি টিভির পর্দায়