মাগুরা প্রতিনিধি //

মাগুরায় ১১দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় ও জুলাই জাতীয় সদন বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় ও জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের।

মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আশরাফুল আলম বিডিবি মাগুরা জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, এন সি পি’র জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল ইসলামসহ অন্যরা।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সাবেক ছাত্রনেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এরশাদুল্লাহ অহিদসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।