খলিফা সাগর : নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৮ নং বকুলবাড়িয়া ইউনিয়নের ৩ নং  ওয়ার্ড লামনা গ্রামে দলিল স্বাক্ষরিত হলো, টাকা লেনদেন হলো  বিক্রেতা রহিম মৃধা কথা দিয়েছিলেন জমি বুঝিয়ে দেবেন।

কিন্তু বিধি বাম। দলিল হতে না হতেই বদলে গেল রহিম মৃধার রূপ, যে জমি তিনি বিক্রি করেছেন, সেখানে কবলা মালিক সেন্ঠু মৃধা ঘর তুললেও  জবর দখল করে বসবাস করছেন জমিদাতা রহিম মৃধা।

 

শুধু তাই নয়, জমির প্রকৃত মালিক সেন্টু মৃধাকে নিজের কেনা জমির সীমানাতেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ন্যায্য অধিকার চাইতে গিয়ে কপালে জুটেছে মারধর আর লাঞ্ছনা। কিছুদিন আগে এই জমিকে কেন্দ্র করে ঘটে গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ।

কেনা জমিতে অধিকার চাইতে গিয়ে সেন্টু মৃধা আজ দ্বারে দ্বারে ঘুরছেন বিচারের আশায় কষ্ট করে টাকা জমিয়েছি রহিম মৃধা আমাকে দলিল দিয়েছেন ঠিকই, কিন্তু জমি দিচ্ছেন না। আমি কি আমার ভিটা জমিতে কোনোদিন ও ফিরতে পারব না? প্রশাসনের কাছে আমি বিচার চাই।” স্থানীয় লোকজন সহ এলাকাবাসী আমাদের কে অবগত করেন সেন্ঠু মৃধার কথিত অভিযোগ সত্য।

রহিম মৃধা তাহার স্ত্রী কে সামনে রেখে তাহার হাতে দাড়ালো অস্র তুলে দিয়ে ইজ্জত হানীর ভয় দেখিয়ে লুটে খাচ্ছে ভিটা ঘর সহ চাষী জমি। তারা বলেন যাহাতে আইন আনুক প্রকিয়ার মাধ্যমে সেন্ঠু মৃধা তাহার বসত ভিটা সহ চাষী জমিতে ভোগ দখল করতে পারেন। সে বিষয়ে আইনের পদক্ষেপ জরুরী বলে  স্থানীয়রা মনে করেন।