মো: শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার। 

টাকার বিনিময়ে বন বিভাগের জমিতে উঠছে ঘর বাড়ি ও দালান কোঠা। ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটের বেশিরভাগ বনভূমিতে উঠছে বহুতল ভবন। বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্ব বনের গাছপালা দেখভাল করা ও বন দখল রোধ করা। কিন্তুু গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করেই চলে ভবন নির্মাণ।

চন্দ্রাবিট এলাকার বন এ সরজমিনে ঘুরে দেখা যায় বনের গা ঘেসে বনের জমি নিয়ে গড়ে উঠছে বহুতল ভবন। একটি নির্মাণধীন ভবনের মালিক

মো: জসিম উদ্দিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন বিট কর্মকর্তা ইকবালের সাথে কথা বলে ভবন নির্মাণ করা হয়েছে, আপনারা বিট কর্মকর্তার সাথে কথা বলেন।

বিট কর্মকর্তা ইকবালের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এই ভবনটি নিয়ে মামলা করা হয়েছে, কিন্তু গণমাধ্যম কর্মীদের কোনো মামলার কাগজ তিনি দেখাতে পারেন নাই। এমনকি তিনি আরো বলেন ভবন কিভাবে নির্মাণ করছে আমার জানা নাই। এলাকার জনসাধারণ বলেন উক্ত ভবন নির্মাণের সময় বন বিভাগের লোক এসে বন বিভাগের অংশ ভেঙে দিয়ে যায়।

পরবর্তীতে ভবনের মালিক বিট কর্মকর্তাদের ম্যানেজ করে আবার নির্মাণ করেন। এ বিষয়ে বিট কর্মকর্তা ইকবালের কাছে সাক্ষাৎকার চাইতে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন সাক্ষাৎকার দেওয়ার তার পারমিশন নাই। জনমনে প্রশ্ন উঠেছে এভাবেই যদি বন কর্মকর্তাদের ম্যানেজ করে বনের জমিতে বহুতল ভবন উঠতে থাকে তাহলে একসময় বন প্রায় হারিয়ে যাবে।