আবু সাইদ নওগাঁ প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পদার্পণ করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘দৈনিক আজকালের কণ্ঠ’। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সহ-সম্পাদক মোঃ আরাফাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন নবী বেলাল, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ এবং বৈশাখী টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আরমান হোসেন রুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ রিজভী আহম্মেদ রিজওয়ান ও উত্তরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ রাকিব হোসেন।

অনুষ্ঠানে দৈনিক আজকালের কণ্ঠ’র নওগাঁ জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আব্দুল্লাহ আল মাহীদ, রাণীনগর প্রতিনিধি মোঃ রায়হানুল হক রায়হান, আত্রাই প্রতিনিধি মোঃ ফিরোজ আহম্মেদ এবং মান্দা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন জেলা পর্যায়ের সংবাদকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সাংবাদিকরা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পাঠকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গী করেই ‘দৈনিক আজকালের কণ্ঠ’ পাঁচ বছরে পদার্পণ করেছে। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় তাদের অগ্রগতি প্রশংসিত হয়েছে।

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে মিষ্টি বিতরণ ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।