নিজস্ব প্রতিবেদক
কালনি এক্সপ্রেস ট্রেন ভোর ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও বর্তমানে শুধু আজমপুর পর্যন্ত এসে দীর্ঘ সময় ধরে আটকে আছে। নির্ধারিত সময়সূচি ভেঙে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন—কখন ঢাকায় পৌঁছাবে, তার কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই।
ট্রেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—এমন যাত্রীসেবা আমরা মোটেও আশা করিনি। দ্রুত সমস্যার সমাধান ও সঠিক তথ্য প্রদানের জোর দাবি জানাচ্ছি।