‎মোঃ আলীহোসেন মোল্লা

‎নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর

 

দুমকিতে যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

‎শনিবার(১৯ জুলাই) দুপুর ১২টায় মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে তাঁকে আটক করা হয়। মো: মেহেদী হাসান উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এটিএম সিদ্দিকুর রহমানের ছেলে ও মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

‎প্রসঙ্গত, ২০২২  সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর সহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা ও সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোর্তজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

‎দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়।