‎মোঃ সজিব সরদার

‎নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে দিনের আলোয় প্রকাশ্যে হামলার অভিযোগ মোঃ রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে।

‎মঙ্গলবার(৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল হাওলাদার (পিতা: ইদ্রিস হাওলাদার)-এর ওপর চড়াও হয় রবিউল।

‎স্থানীয় সূত্রে জানাযায় , ঘটনার সূত্রপাত মাদক সংক্রান্ত কোনো বিবাদ থেকে হতে পারে। তবে ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে রাজনৈতিক, পারিবারিক বা পূর্বের কোনও বিরোধ নেই।

‎আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছেন।

‎ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আহতের সেবাযত্নে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর মেলেনি।

‎স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই বিতর্কিত নাম। তবে এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সে।

‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।