০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাইমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: একাধিক দোকান পুড়ে ছাই, নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ২৯২ সম্পাদক ও প্রকাশক

মোঃ সিব্বীর নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জের ফতুল্লার কাইমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অবস্থিত পশু হাসপাতালের উত্তর পাশে হুদাহ সাহেবের বাড়ির সামনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বেশ কয়েকটি দোকান মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে অনেকেই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১১ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হচ্ছে।

এখনও পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানাযায়া রাস্তার কাজের সময় ওয়ার্নিং মেশিনের ফোলকি থেকে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

জমি সংক্রান্ত বিরোধে গলাচিপায় জামাইকে কুপিয়ে-জখমের অভিযোগ​

PhotoCard Icon
Create PhotoCard
15 July 2026

পটুয়াখালী ভার্সিটি, শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া ফ্রী করল প্রশাসন।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

কাইমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: একাধিক দোকান পুড়ে ছাই, নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬