দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০২:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৪ Time View
১৪

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পরকীয়ার ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও বিয়ের চাপ সৃষ্টি করে একাধিক যুবকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় শামিমা আক্তার আঁখি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পটুয়াখালী নারী ও শিশু জজ আদালতের ১৭৫/২৬ নম্বর মামলার ১৭ (বি) ধারায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তদন্তে তিন যুবকের কাছ থেকে অন্তত ১০ লক্ষাধিক টাকা আদায়ের প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা শামিমা দুমকি শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বিভিন্ন সময়ে সম্পর্কের ফাঁদে ফেলে বিয়ের দাবিতে চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত। দুমকির আলমগীরের ছেলে সাদ্দাম হোসেন জুয়েলকে বিয়ের চাপ দিলে স্থানীয়ভাবে আড়াই লাখ টাকা লেনদেনের মাধ্যমে মীমাংসা হয়। পরে জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়।

তবে ১৭৫/২৬ নম্বর মামলায় সকল আসামি নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান। পরবর্তীতে প্রতারণার অভিযোগে শামিমার বিরুদ্ধে ১৭ (বি) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে গ্রেপ্তার করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

গাজীপুরে মিথ্যা মামলায় হয়রানির শিকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ।

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

দুমকি উপজেলায়, পরকীয়ার ফাঁদে অর্থ আদায়, নারী গ্রেপ্তার।

Update Time : ০২:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬