০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম: নিম্নমানের কাজে ধসে পড়ার শঙ্কা।

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ২৫০ সম্পাদক ও প্রকাশক

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধিঃজাকির হোসেন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ সারী-গোয়াইনঘাট সড়কে রাস্তার দুই পাশে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ডিজাইন ও এস্টিমেট উপেক্ষা করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বন্যাকবলিত সারী-গোয়াইনঘাট সড়কটি রক্ষার জন্য গার্ডওয়াল ও ব্লক স্থাপনের টেন্ডার থাকলেও কাজের মান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। অনেক জায়গায় গার্ডওয়াল নির্মাণ করা হলেও সঠিক সময়ে পানি (কিউরিং) না দেওয়ায় ইতিমধ্যেই দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সড়কের অনেক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে গার্ডওয়াল নির্মাণই করা হয়নি।

সাইটে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত দেড় মাসে ঠিকাদারি প্রতিষ্ঠানের মূল ঠিকাদারের সাথে তাদের একবারও দেখা হয়নি। তদারকি না থাকায় যেমন খুশি তেমনভাবে কাজ চলছে।

স্থানীয়রা কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজে সিমেন্টের পরিমাণ এতটাই কম দেওয়া হচ্ছে যে, হাত দিয়ে টান দিলেই ইট খুলে আসছে। অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আসন্ন বর্ষা বা বন্যার আগেই এই গার্ডওয়াল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ।

অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (এসও) গাফিলতির কারণেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অনিয়মের সুযোগ পাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করে কেটে দেন। ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সারী-গোয়াইনঘাট সড়কের নিয়মিত পথচারী ও সচেতন মহল অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে টেকসই কাজ নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

md hasant

Popular Post

ধর্ষণের দাম ৫০ হাজার! ময়মনসিংহের সালিশি প্রহসনে দেশজুড়ে তোলপাড়

PhotoCard Icon
Create PhotoCard
13 June 2026

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

www.dailyamaderchetanaypratidin.com

সারী-গোয়াইনঘাট সড়কে গার্ডওয়াল নির্মাণে ব্যাপক অনিয়ম: নিম্নমানের কাজে ধসে পড়ার শঙ্কা।

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬