
মোঃহাচান স্টাফ রিপোর্টার
পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় গত ২রা নভেম্বর ২০২৬ কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৫ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ২ শত ১০ কেজি শাপলাপাতা মাছ ও ১ হাজার ১ শত ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ এবং শাপলাপাতা মাছ পটুয়াখালী জেলা বনবিভাগ প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Reporter Name 








