রুনু হালদার পটুয়াখালী প্রতিনিধ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলায় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খেজুর বিতরণ করা হয়েছে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এতে উপজেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
তাদের উদ্যোগ ও সহযোগিতায় পটুয়াখালী জেলার বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে এই খেজুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 

















