০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ উল্টে দেড় লক্ষ ডিম নষ্ট

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২৪০ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা–কুয়াকাটা মহাসড়কে বরগুনার আমতলি উপজেলার আগে একটি ইজিবাইককে বাঁচাতে গিয়ে ডিম বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়েছে। এ ঘটনায় পিকআপে থাকা বিপুল পরিমাণ ডিম নষ্ট হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭.৩০ মিনিটের দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলি উপজেলার পূর্বাংশে একটি ইজিবাইক হঠাৎ সামনে চলে আসলে সেটিকে বাঁচাতে গিয়ে পিকআপ চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ডিম বোঝাই পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে যায়।

এ সময় পিকআপে থাকা বিপুল পরিমাণ ডিম সড়কে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, পিকআপটিতে আনুমানিক প্রায় দেড় লক্ষ ডিম ছিল। দুর্ঘটনার পর বেশিরভাগ ডিম ভেঙে নষ্ট হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে০

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে পিকআপ উল্টে দেড় লক্ষ ডিম নষ্ট

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬