পটুয়াখালী প্রতিনিধি:
প্রেমের সম্পর্কের টানে চাঁপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীতে এসে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন অরুণা (ছদ্মনাম) নামে এক তরুণী। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের ঘেরাখালি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাসিন্দা অরুণা দীর্ঘদিন ধরে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের ঘেরাখালী গ্রামের বাসিন্দা মোঃ আরিফ গাজীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
ভুক্তভোগীর দাবি, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আরিফ গাজী। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রতারণা করে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে অভিযুক্ত আরিফ গাজী পলাতক রয়েছেন। তার বাবা নুরুল আমিন একজন স্কুল শিক্ষক বলে জানা গেছে।অরুণা জানান, “আমি তার কথায় বিশ্বাস করে সবকিছু ছেড়ে এখানে আসি। কিন্তু সে আমাকে প্রতারণা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগও রয়েছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।
এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
Reporter Name 








