০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনহীনভাবে খৎনা সেবা প্রদানের অভিযোগ, তদন্তের দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৯৫ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক

“ডা. মোঃ মতিউর রহমান” নামে এক ব্যক্তি প্রকাশ্যে “সুন্নতে খানা করানো হয়” মর্মে বিজ্ঞাপন দিয়ে খৎনা সেবা প্রদান করছেন—এমন অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে তার বৈধ নিবন্ধন বা অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে যে কোনো চিকিৎসা সেবা প্রদান করতে হলে Bangladesh Medical and Dental Council অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ রয়েছে, উক্ত ব্যক্তি প্রয়োজনীয় বৈধতা ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের আহ্বায়ক জনাব আবু হানিফ বলেন, অনুমোদনহীনভাবে খৎনা বা যে কোনো চিকিৎসা সেবা প্রদান সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবা প্রদান করতে হলে অবশ্যই Bangladesh Medical and Dental Council-এর নিবন্ধনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকা বাধ্যতামূলক। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, অনুমোদনহীনভাবে এ ধরনের সার্জিক্যাল কার্যক্রম পরিচালনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এতে সংক্রমণসহ বিভিন্ন জটিলতার আশঙ্কা থাকে এবং সাধারণ মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

abu hanif

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

অনুমোদনহীনভাবে খৎনা সেবা প্রদানের অভিযোগ, তদন্তের দাবি

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬