০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

১৮০

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন।
সংগঠনের আহ্বায়ক আবু হানিফ এক বিবৃতিতে বলেন,
“১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালি জাতি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে আত্মত্যাগ করেছে, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সকল ভাষা শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ভাষার অধিকার। তাঁদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।”
তিনি আরও বলেন,
“বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চেতনার ভিত্তি। ভাষা শহীদদের আদর্শকে ধারণ করে আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। মাতৃভাষার সঠিক ব্যবহার ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে।
🖤 রক্তে রাঙানো একুশ—চির অম্লান, চির গৌরবময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

abu hanif

ফতুল্লায় প্রবীন সাংবাদিকে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Update Time : ০৫:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬