ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৪ Time View

মামুনুর রশীদ মামুন | ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়,জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প তদারকি, প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,জেলা পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে সরকারের পক্ষ থেকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ময়মনসিংহের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী মহল নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্ব পালনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Update Time : ০২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬