সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক

১৬৯

বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন।
এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ও শক্তি দান করেন।”
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

Popular Post

লঞ্চ দুর্ঘটনায় পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ পুরো এলাকা

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক

Update Time : ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫