০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক

  • নিজস্ব প্রতিবেদক
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩৮৩ সম্পাদক ও প্রকাশক

বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন।
এক শোকবার্তায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবু হানিফ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ও শক্তি দান করেন।”
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাচ্ছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
28 October 2026

ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক

মোঃ আলী হোসেন মোল্লা ০৩:৫৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫