০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায্যমূল্য পণ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্প বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩৯৮ সম্পাদক ও প্রকাশক

নিজস্ব প্রতিবেদক:

পায়রা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, MCO Limited-এর বাস্তবায়নে এবং দ্যা স্টে পয়েন্ট আইটি একাডেমি ও JS গ্রুপ-এর সার্বিক সহযোগিতায় “ন্যায্যমূল্য পণ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্প” বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রকল্পের কার্যক্রমকে আরও গতিশীল করা, মাঠপর্যায়ে দক্ষ জনবল তৈরি করা এবং সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যকর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা। তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রকল্প ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, স্বাস্থ্যসচেতনতা, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মরত সমন্বয়কারীদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন MCO Limited-এর এডমিন, জেনারেল ম্যানেজার এবং হেড অব মার্কেটিং। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, বিভাগীয় সমন্বয়কারী। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা স্টে পয়েন্ট আইটি একাডেমি-এর CEO এবং JS গ্রুপ-এর HR ম্যানেজার। তাঁরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করলে দেশের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, “ন্যায্যমূল্য পণ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্প” দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যের পণ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও জোরদার করা হবে। সামাজিক কল্যাণ ও মানবসেবার এই উদ্যোগে অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন।

www.dailyamaderchetanaypratidin.com Save as PDF

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

অভা‌বের তা‌ড়ে দুই অবুঝ স‌ন্তানকে রে‌খে গৃহবধূর আত্মহনন: পাশে কেবল বাকরুদ্ধ স্বামী, অনুপস্থিত স্বজনরা

PhotoCard Icon
Create PhotoCard
24 July 2026

​স্বাধীনতার পর ৫৭ বছরে দেশে সংঘটিত ৪৩ জন পেশাদার সাংবাদিক হত্যাকাণ্ডসহ আহত ও নির্যাতিত

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

ন্যায্যমূল্য পণ্য ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রকল্প বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন

মোঃ আলী হোসেন মোল্লা ০২:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬