কাপাসিয়া প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় আজ ১৬ জুলাই মাদ্রাসা মিলনায়তনে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।মাদ্রাসার সুপার মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুস ছালাম ও সহকারী শিক্ষক আরমান রহমান। সভাপতির বক্তব্যে মাওলানা দৌলত আলী বলেন, “বীর শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে শহীদদের আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সাথে নিজেদের গড়ে তুলতে হবে।”সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 


















