০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ সম্পাদক ও প্রকাশক

মো: আব্দুল করিম সুনামগঞ্জ প্রতিনিধি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।

বিজিবি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সদস্যরা নিজ দায়িত্বপূণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বুধবার ২৫ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সীমান্ত এলাকাগুলোতে ড্রোন ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

২। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ সমগ্র সিলেট সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৩। চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ০৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়া ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

৪। বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন। ৫। সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।

৬। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পরিচালিত হবে। এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান,আমাদের এই সুনামগঞ্জ জেলার সাথে ভারতের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে।

এই দীর্ঘ সীমান্ত এলাকায় আমাদের ১৯টি বিওপির জওয়ানরা যেকোন ধরনের অপতৎপরতা, চোরাচালানরোধসহ পুশইন ঠেকাতে দিনরাত নজরদারির পাশাাশি ড্রোন ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তিনি আরো জানান যে কেহ অবৈধপন্থা এসব সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার জনগনকে সচেতন করতে জনগনকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার করা হচ্ছে বিজিবি”র তরফ থেকে।

You must be logged in to leave a review.

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
11 November 2026

বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চাইলেন জিয়াউর হাকীম বাবু আকন

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

মোঃ আলী হোসেন মোল্লা ০৫:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬