০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চাইলেন জিয়াউর হাকীম বাবু আকন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২২ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালী প্রতিনিধি :

আসন্ন বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ২১ নভেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সভাপতি পদপ্রার্থী, বন্ধুজন সমিতির প্রতিষ্ঠাতা, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সমাজসেবক ও সমবায়প্রেমী মোঃ জিয়াউর হাকীম বাবু আকন সমিতির সদস্যদের কাছে ছাতা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সমিতির আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন এবং সমিতিকে আরও শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন। তিনি সমিতির সকল সদস্যের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। জানা গেছে, রেজিস্ট্রেশন নং-১২ পি.ডি. (তারিখ: ৩০ সেপ্টেম্বর ১৯৯৭) এবং ১২/১ পি.ডি. (সংশোধিত), তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০১৭-এর আওতাধীন এ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বন্ধুজন সমিতির কার্যালয়, নতুন বাঁধঘাট, টাউন কালিকাপুর, পটুয়াখালী-তে। নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিকে সমিতির সদস্যদের মাঝে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সভাপতি পদপ্রার্থী মোঃ জিয়াউর হাকীম বাবু আকন সকল সদস্যকে নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চাইলেন জিয়াউর হাকীম বাবু আকন

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
PhotoCard Icon
Create PhotoCard
02 November 2026

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

https://dailyalorsomaz.com |
https://www.facebook.com

বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, সভাপতি পদে ছাতা মার্কায় ভোট চাইলেন জিয়াউর হাকীম বাবু আকন

মোঃ আলী হোসেন মোল্লা ০১:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬