১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৭৮তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

  • Reporter Name
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩১৪ সম্পাদক ও প্রকাশক

মোঃ আলী হোসেন নিজস্ব প্রতিবেদঃ নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় ১৬, ১৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ৭৮তম বার্ষিক ওরশ মোবারক। কাদীরীয়া ও চিশতীয়া তরীকার উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ওরশটি অনুষ্ঠিত হবে কেরামত আলী (কেন্দু শাহ) এর নিজ বাড়িতে, তাঁতখানা (চৌধুরীবাড়ি), গোদনাইল এলাকায়। আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উদীয়মান তরুণ বক্তা ক্বারী মোঃ সাইফুল ইসলাম বিপ্লবী, যিনি চেয়ারম্যান, ইমাম হোসাইন (রাঃ) যুব কাফেলা বাংলাদেশ। এছাড়াও বিশেষ বয়ান পেশ করবেন মোঃ মুফতি শাহ্ নেওয়াজ বিপ্লবী, কুতুবপুর জামে মসজিদের খতিব।
ওরশ মাহফিলে পীরানে পীর দস্তগীর, মাহাবুবে সোবহানী, কুতুবে রাব্বানী গাউছে সামদানী হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী (রঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি মিলাদ, কিয়াম, জিকির-আজকার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান পরিচালনায় থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সমাজসেবকরা। তাদের মধ্যে রয়েছেন মোঃ রিপন সাহেব, মোঃ কাশেম, সৈয়দ সিরাজুল ইসলাম, শার জাহান, মোঃ শফিক ভান্ডারী, মোঃ সুলেমান ভান্ডারীসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত ওরশ মোবারকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

PhotoCard Icon
Create PhotoCard
21 August 2026

বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

নারায়ণগঞ্জে ৭৮তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

মোঃ আলী হোসেন মোল্লা ০৪:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬