Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার বাবা গ্রেফতার-উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

৩৮

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে ১৮ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মো. রমিজ এবং তার পিতা মো. আমিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের আবুল কাশেমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই স্থান থেকে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রমিজের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সে দীর্ঘদিন ধরে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সর্দার।

এছাড়া, রমিজের পিতা মো. আমিনুল হকের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াক আকবর, সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো. রমিজের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়ার প্রস্তুতিও নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md.Alihossain Molla

আজ পবিত্র শবে বরাত

https://www.youtube.com/@DACP-TV

ভিডিও নিউজ

নোয়াখালীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রমিজ ও তার বাবা গ্রেফতার-উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

Update Time : ১১:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬