০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকর্মীকে হুমকির অভিযোগে নিন্দা ও প্রতিবাদ ‎

  • স্টাফ রিপোর্টার :
  • মোঃ আলী হোসেন মোল্লা ০৮:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২৩০ সম্পাদক ও প্রকাশক

স্টাফ রিপোর্টার :

‎খিদিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মো. শাহ নেওয়াজ মৃধা সম্পর্কে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে একজন গণমাধ্যমকর্মীকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

‎সম্প্রতি প্রিম মৃধা নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও মৌখিকভাবে একজন সংবাদকর্মীর প্রতি আপত্তিকর ভাষায় হুমকি প্রদান করেন বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত ব্যক্তি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন— “আপনি যে অপপ্রচার করছেন তার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে, না পারলে আপনার বিরুদ্ধে লৌহজং ও খিদিরপাড়া ইউনিয়নের জনগণ সামাজিক ও আইনগত ব্যবস্থা নেবে।”

‎এমন বক্তব্যকে সাংবাদিক সমাজ পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং ভয়ভীতি প্রদর্শনের শামিল বলে মনে করছে। স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু সে ক্ষেত্রে হুমকি নয় আইনগত ও নীতিগত প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোই গণতান্ত্রিক রীতি।

‎মোঃ ফয়সাল হাওলাদার, তিনি বিডিসি ক্রাইম বার্তার সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বসকোর মহাসচিব এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ সংবাদ ও চিত্র এর পরিচালক হিসেবে কর্মরত আছেন

‎একজন গণমাধ্যমকর্মী মোঃ ফায়সাল হাওলাদারকে “হলুদ সাংবাদিক” আখ্যা দিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়া সংবিধান স্বীকৃত সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা আরও বলেন, কোনো সংবাদে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে প্রতিবাদলিপি, আইনি নোটিশ বা আদালতের দ্বারস্থ হওয়াই সঠিক পথ।

‎হুমকি ও চাপ প্রয়োগের মাধ্যমে সংবাদ বন্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎‎একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদকর্মীর প্রতি এমন আচরণ না করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন।

PhotoCard Icon
Create PhotoCard
13 September 2026

ধামইরহাটে ডেংগু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতার অভিযান।

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

গণমাধ্যমকর্মীকে হুমকির অভিযোগে নিন্দা ও প্রতিবাদ ‎

মোঃ আলী হোসেন মোল্লা ০৮:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬