০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনের ঝামেলা বাদ, সরাসরি উপস্থিতিতে সাংবাদিক কার্ড দেবে ইসি।

  • নিজস্ব প্রতিবেদক
  • মোঃ আলী হোসেন মোল্লা ১২:২৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২০৬ সম্পাদক ও প্রকাশক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিনের জটিলতা ও সমালোচনার পর অবশেষে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।

এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে ইসি। তবে শুরু থেকেই এই পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি সমস্যায় ভোগান্তি ও সময়ক্ষেপণের কারণে তীব্র অসন্তোষ তৈরি হয় মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে। এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন।

নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়। সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কাজ করা সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না

Share this news as a Photo Card

দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
About Author Information

Md.Alihossain Molla

Popular Post

৪৭ টি বুলেটের আঘাতের পরও আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হননি রামগঞ্জের সিহাব

PhotoCard Icon
Create PhotoCard
দৈনিক আমাদের চেতনায় প্রতিদিন
03 August 2026

ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ধর্ষণ: ৫০ হাজারের ‘শালিশি প্রহসন’ ও শূন্য বিচার!

www.dailyamaderchetanaypratidin.com |
https://www.facebook.com/share/17ZfnZGsZm/

অনলাইনের ঝামেলা বাদ, সরাসরি উপস্থিতিতে সাংবাদিক কার্ড দেবে ইসি।

মোঃ আলী হোসেন মোল্লা ১২:২৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬